Ticker

6/recent/ticker-posts

Advertisement

শরীরে আগুন দিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্মীর ‘আত্মহত্যা’

ঢাকা: শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক কর্মচারী আজিজুল ইসলাম মিলন (২৭) শরীরে আগুন দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে একটার দিকে ইনস্টিটিউটের নিচতলায় বাথরুমে এই ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আইসিইউতে তার মৃত্যু হয়।

তার বাড়ি রাজশাহী জেলায়। তার বাবার নাম মো. ইউসুফ।

ইনস্টিটিউট থেকে জানা যায়, আউটসোর্সিংয়ে গত এক বছর ধরে ইনস্টিটিউটের রিসিপশনে কাজ করতেন মিলন। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। গত রাতে মিলন হুইল চেয়ার নিয়ে বাথরুমে যায়। সেখান নিজের গায়ে আগুন দেয়।

ইনস্টিটিউট থেকে আরও জানায়, মিলন ঋণগ্রস্ত ছিল। কর্মস্থলে কয়েক মাসের বেতনও বকেয়া ছিল। রাতে তিনি বাথরুমে গিয়ে নিজের শরীরে নিজে আগুন দিয়েছেন।

ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু বলেন, সে নিজের গায়ে নিজে আগুন দিয়ে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে কি কারণে সে এই কাজ করেছে জানতে পারে নাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেতন-ভাতার দাবিতে সে নিজের গায়ে আগুন লাগিয়েছে কি-না সে বিষয়ে আমার জানা নেই। আমরা ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিচ্ছে।

The post শরীরে আগুন দিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্মীর ‘আত্মহত্যা’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments