Ticker

6/recent/ticker-posts

Advertisement

ভোলায় পুকু‌রে মি‌লল ৮টি ইলিশ

ভোলা: আষাঢ়ে গল্প মনে হলেও বাস্তবেই ভোলার চরফ্যাশন উপ‌জেলার চর কুক‌রি-মুক‌রি ইউ‌নিয়‌নের একটি পুকুরে ধরা পড়েছে আটটি ইলিশ মাছ। প্রতিটি ইলিশের ওজন কেজির ওপরে। পুকুরে ইলিশ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ঢল নামে আ‌মনপুর গ্রা‌মে ইউপি চেয়ারম্যানের ওই পুকু‌রে।

জানা গেছে, শুক্রবার পুকুরটি সেচে মাছ ধরার সময় ইলিশগুলো ধরা পড়ে।

স্থানীয় প‌রিবার উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক মো. আনিচ হাওলাদার জানান, আবুল হা‌সেম মহাজ‌নের এক‌টি পুকুরে সেচ ক‌রে মাছ ধর‌ছিল স্থানীয় জে‌লেরা। ওই সময় বিভিন্ন প্রজাতির মা‌ছের সঙ্গে ইলিশ মাছ দেখতে পান তারা।

তার ধারণা, গত বর্ষায় জোয়া‌রের পা‌নির সঙ্গে ইলিশগুলো পুকুরে প্রবেশ করেছে।

ব‌রিশাল বিভাগীয় মৎস্য অফিসের সহকারী প‌রিচালক এ.এফ.এম নাজমুস সা‌লেহীন জানান, জোয়া‌রের পা‌নি পুকু‌রে প্রবেশ কর‌লে তখন নোনা পা‌নির সঙ্গে ইলিশও প্রবেশ করতে পারে।

The post ভোলায় পুকু‌রে মি‌লল ৮টি ইলিশ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments