
টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ ৪টি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫টি গোল। যা কোপা আমেরিকার ইতিহাসের এক আসরের সর্বোচ্চ। এত গোল কোনো আসরে ছিল না কারও। টুর্নামেন্টে হ্যাভিয়ের মাসচেরানোকে ছাড়িয়ে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। এরপর স্পর্শ করলেন কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও। আর্জেন্টিনাকে এর আগে মোট চারবার মেজর টুর্নামেন্টের ফাইনালে নিয়ে গেলেও একবারও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি মেসির। ২০০৭ সালে ব্রাজিলের কাছে কোপা আমেরিকার ফাইনালে হেরেছিলেন লিওনেল মেসিরা। এরপর ২০১৪ সালে জার্মানির বিপক্ষে এই মারাকানা স্টেডিয়ামেই হেরেছিলেন বিশ্বকাপ শিরোপা। তারপর টানা দুই বছর চিলির কাছে টাইব্রেকারে কোপা আমেরিকার শিরোপা হারিয়েছিলেন লিওনেল মেসি।
সেই অপেক্ষার অবসান ঘটল। মেসির হাতে উঠলো রূপালি শিরোপাটি। এবারের কোপা আমেরিকার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে লিওনেল মেসি। দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন এই তারকা। টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে প্রতিটি মিনিটই খেলেছেন লিওনেল মেসি। আগেই শেষ চার নিশ্চিত হলেও নেননি বিশ্রাম। রক্তাক্ত পা নিয়ে খেলেছেন সেমি-ফাইনালের দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা।
The post মেসির হাতে শোভা পেল কোপার শিরোপা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
Thank you to read this post.
0 Comments