Ticker

6/recent/ticker-posts

Advertisement

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন আর সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন।

মৃতদের মধ্যে ময়মনসিংহ ও শেরপুরের ৩ জন করে এবং জামালপুরের ১ জন ছিলেন।

বর্তমানে আইসিইউতে ২২ জনসহ ৩০০ রোগি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬৬৩ টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৬৯ জন।

The post ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Thank you to read this post.

Post a Comment

0 Comments